কোনো একটা খবরে যেভাবে রিয়্যাক্ট করি, জীবনের সেরকম কোনো ঘটনার কাছে মাথা নত করি কি সেইভাবে! এই যেমন ধরুন, ‘ডিপ্রেশন কিলস’ হ্যাশট্যাগে লকডাউনের শুরুটা মেতে রইলাম সুশান্তের মৃত্যুতে, কিন্তু সবচেয়ে কাছের মানুষেরই ডিপ্রেশন আছে, তার পাশে রইলাম কি! এমন সব হাবিজাবি নিয়ে আজকাল ভাবি! আগেও ভাবতাম, যখন লকডাউনের অবসরে অনেক পরিকল্পনা ছিল; এখন সেই সমস্ত ব্যর্থ পরিকল্পনার কাছে সার্থক আত্মসমর্পণ করে ভাবি। আত্মবিশ্লেষণও করি, ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে। মাপজোক করে দেখি, শরীর কতটা রোগা হল, মাথা কতটা মোটা!
আজ ভাবতে বসলাম কী কী হারালাম শেষ কয়েকমাসে। একটা সানগ্লাস, একটা ছাতা, কয়েকটা বই, একটা ল্যাপটপ, বেশ কিছু টাকা, বিছানার চাদর, বালিশ, স্বপ্ন, বন্ধুত্ব আছে কিছু মানুষের সঙ্গে এমন ধারণা, আর অনেকগুলো দিন। কখনও কখনও সেল্ফটিকেও হারিয়েছি তাও হয়েছে। কথা হারিয়েছি, লেখা হারিয়েছি, হারিয়েছি ভাষা। চড়ুই পাখির সঙ্গে সখ্যতা হারিয়েছি সেই কবে, এখন হারালাম সেই স্মৃতিটাও। আবিউসার, অপরচুনিস্ট এরকম অনেক জার্গনের জঙ্গলে হারিয়ে ফেলেছি নিজের আসল পরিচয়। অভিযোগ করার একটি আস্ত বছর ‘২০২০’
Continue reading this discourse
You've reached the end of the free preview. Create a free account — or log in — to read the full piece.
- Unlimited access to all articles
- Listen with text-to-speech
- Bookmark & build your library
- Join the conversation
Free forever · No credit card required · Privacy Policy
Rate this Article
Your response to this piece
Discussion (0)
No voices yet
Be the first to contribute to this discussion.
Join the conversation
Share your perspective