আমার আজকাল বেশ মনে হয়, আমি মানুষটা বেশ সুখী। কিছুটা লাকিও বটে। লকডাউন পেলাম। ব্রহ্মা কীভাবে আশি বছরে একদিন যাপন করেন তার আভাসও পেলাম। মাঝে মধ্যে সার্ত্রেকে স্মরণ করে বোঝাতে চাইলাম নিজেকে, যখন আমরা একা থাকি, তখন যদি একাকীত্ব পেয়ে বসে, তাহলে জানতে হবে আমরা খুব খারাপ সংসর্গে আছি। কিন্তু তাও হলো না। রজঃ গুণে ভরা রজঃস্বলা নাভি। হজম হয়!! কিন্তু আমি লকডাউনের কোনো কথা বলব না, বলব না তার কারণ আমাকে-আমাদের এর সঙ্গেই মানিয়ে চলতে হবে। আজ এবং আগামীদিন। ঠিক যখনই এই আজ ও আগামীদিনের কথা মাথায় আসে, তখন এটাও ভাবার চেষ্টা করি, অতীতে কি ছিল এমন কিছু। খুব কম বা কমন ইতিহাস তো পড়া হলো না। তাহলে? আসলে যে লোনলিনেস আমরা বেছে নিই স্বেচ্ছায়, সেখানে আমরা উন্নাসিক, যা চাপিয়ে দেওয়া, সেখানেই আমাদের ইনসিকিওরিটির যাবতীয় দাঁত নখ চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে। নিজের কাছে নিজেকেই অসহ্য লাগে তখন।
তবু আমাদের জীবনানন্দ আছেন, রবীন্দ্রনাথ আছেন। আমরা সিনেমা বানাতে ও
Rate this Article
Your response to this piece
Discussion (0)
No voices yet
Be the first to contribute to this discussion.
Join the conversation
Share your perspective