শো শেষ হয়েছে কয়েক মুহূর্ত হল। হাতে ঈশিতের দেওয়া কার্ডটা নিয়ে দাঁড়িয়ে আছে কৌরব, যখন সিদ্ধার্থদা এসে ওকে জানায়, ‘রণিদা তোকে খুঁজছে’। ‘আসছি’, এই উত্তর দিয়েও কৌরব কিছুটা সময় নেয়। কার্ডটাকে নিজের পার্সে রাখে। আলোচনায় ইতি টেনে ঈশিত এগিয়ে যায় গ্রিনরুমের দিকে। আর ওর এখনই রণিদার সামনে যেতে ইচ্ছে করে না। সে ফোন করে তাঁকে বলে, ‘স্টেজের কাজ শেষ করে আসছি’। কৌরব এগিয়ে যায় মঞ্চের দিকে। সেখানে টেকনিশিয়ানরা সমস্ত সরঞ্জাম ইতিমধ্যেই ফ্লাই ও অন্যান্য জায়গা থেকে খুলে মঞ্চের উপর নামিয়েছে। যাবতীয় প্রপ্স মঞ্চের উপর সাজিয়ে বসেছে বসেছে পিন্টু। কোনটা কোন ব্যাগে যাবে সেই নিয়ে বরাবরের মতন কনিফিউসড। কৌরব ওর পাশেই পড়ে থাকা সেট হিসেবে ব্যবহৃত একটি কাঠের ব্লকের উপর এইসব তদারকি করতে বসে। একটি শো শেষের পর এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটিও প্রয়োজনের জিনিস যদি হারিয়ে যায়, তাহলে পরের শো ঝুলে যাবে। পকেট থেকে একটা চেকলিস্ট বের করে মেলাতে থাকে।
এই সুপারভাইজারি দলে ওর আগে করত বিস্ময়। আর কৌরব
Rate this Article
Your response to this piece
Discussion (2)
Civilisational Fellowship · Discourse
Sign in to join the conversation
To preserve the rigor, thoughtfulness, and civility of literary discourse, comments are reserved for registered members of the Rik Amrit fellowship.