হাতের সিগারেট শেষ হয়ে যাওয়ার পরেও দুজনে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কৌরবের দ্য ট্রুথ ইস কামিং আউট অফ ওয়েল নামের একটি ছবির কথা মনে পড়ে। সেই ছবিটি একটি লোককথার উপর ভিত্তি করে আঁকা। একবার সত্য এবং মিথ্যা নিজেদের মধ্যে দেখা করে বেশ কিছু বিষয়ে বোঝাপড়া করতে। এবং কথা বলতে বলতে তারা চলে আসে একটা কুয়োর পাশে। মিথ্যা সেই কুয়োর মধ্যে মাথা ঝুঁকিয়ে সত্যকে বলে, ‘দেখ, কী পরিষ্কার জল। চল স্নান করি’। এবং অবশ্যই সত্য সে কথা বিশ্বাস করেনি। তাই সে নিজেই কুয়োর মধ্যে মাথা ঝুঁকিয়ে দেখলো কুয়োর জল সত্যিই পরিষ্কার। তাই মিথ্যার প্রস্তাবে রাজী হয়ে দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়। কিন্তু স্নানের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে যায়। খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য-র সন্দেহ হয়, ও কুয়ো থেকে উঠে আসে এবং দেখে মিথ্যা তো নেইই, এমনকি তার পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য মিথ্যাকে খুঁজতে বের হয় কিন্তু
Rate this Article
Your response to this piece
Discussion (0)
No voices yet
Be the first to contribute to this discussion.
Join the conversation
Share your perspective