নাট্যশাস্ত্রের সঙ্গে আমার প্রথম আলাপের কথা তো বলেইছি। এবার দ্বিতীয় আলাপটি হয় আমার রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধটি পড়তে গিয়ে। যেখানে তিনি উল্লেখ করেছেন “ভরতের নাট্যশাস্ত্রে নাট্যমঞ্চর বর্ণনা আছে। তাহাতে দৃশ্যপটের কোনো উল্লেখ দেখিতে পাই না। তাহাতে যে বিশেষ ক্ষতি হইয়াছিল, এরূপ আমি বোধ করি না।” তখন না হলেও এখন বেশ খানিকটা আন্দাজ করতে পারি, যে রবীন্দ্রনাথ পুরো নাট্যশাস্ত্রটিই অধ্যয়ন করেছিলেন। নইলে এত নিশ্চিন্ত হয়ে এই কথা বলা সম্ভব ছিল না। কিন্তু যেখানে ডঃ এইচ.এইচ. উইলসন ১৮২৬-২৭ সালে তার একটি সংকলনে স্বীকার করে নিয়েছিলেন ‘নাট্যশাস্ত্র, যার উদ্ধৃতি বিভিন্ন পুঁথি ও টীকায় পাওয়া যায়, তা চিরতরে হারিয়ে গেছে’, তাহলে রবীন্দ্রনাথ কীভাবে ও কখন তা পড়লেন!
এই বিষয়ে আমার ফেলুদা হওয়ার সাধ দুটো কারণে জাগে। প্রথমত রহস্যের রোমাঞ্চ আর দ্বিতীয়ত এই ধরনের যেকোনো পাঠের ক্ষেত্রে সংকলনগুলির বিশ্বাসযোগ্যতার প্রশ্নে। কোন পাবলিকেশন পড়া উচিত, আর কোনটি নয়, এটি না জানলে পদে পদে হোঁচট খেতে হয়, এবং ভুল বোঝার সম্ভাবনা থাকে। তাই নিষ্প্রাণ তথ্যের প্রতি চূড়ান্ত অনীহা
Rate this Article
Your response to this piece
Discussion (3)
Join the conversation
Share your perspective