ঋক্ অমৃত মহাফেজখানা

সদস্যের বিশেষ সুবিধা

১০% বিশেষ ছাড়
বইস্ট্যাক — সমগ্র ডিজিটাল গ্রন্থাগার
আন্বীক্ষা — ধ্রুপদী সেমিনার ও পাঠক্রম
শ্রবণম্ — প্রামাণ্য অডিও মহাফেজখানা

তত্ত্বজিজ্ঞাসা ও মননের সজীব মহাফেজখানা

মনন ও অনুসন্ধানের তত্ত্ব-পীঠ।

সংস্কৃতি, দর্শন, অন্তর্জাগতিক মুক্তি ও মানবিক চৈতন্য বিষয়ক গভীর সমীক্ষা—মননশীল পাঠের নিমিত্ত সংরক্ষিত।

বাঙ্ময় ভাবকোষ থেকে উন্মেষ

“
“এই তপঃ-স্বাধ্যায়ের যুগলবন্দি নিছক যোগশাস্ত্রেই সীমাবদ্ধ নয়, তা ভারতীয় সাহিত্যেরও গভীরে প্রোথিত। বাল্মীকি রামায়ণের প্রথম শ্লোকেই আমরা দেখি, বাল্মীকিকে বর্ণনা করা হয়েছে "তপঃস্বাধ্যায়নিরতম্" বলে — তপঃ ও স্বাধ্যায়ে নিরত। আর সমগ্র রামায়ণ রচনার পশ্চাতে বাল্মীকির নিজের কোনো কর্তৃত্বাভিমান ছিল না; ঐতিহ্য অনুসারে তিনি নিমিত্তমাত্র, স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে আবিষ্ট হয়ে এই মহাকাব্য রচনা করেছিলেন। ফলে গ্রন্থের সূচনাতেই তপঃ ও স্বাধ্যায়ের উপস্থিতি, এবং সমগ্র রচনাকর্মটিই যেন বাল্মীকির নিজস্ব ঈশ্বরপ্রণিধান — এই সংযোগ কোনোভাবেই আকস্মিক মনে হয় না। বরং এ থেকে বোঝা যায়, তপঃ-স্বাধ্যায়-ঈশ্বরপ্রণিধানের এই ত্রিবিধ ভাব ভারতীয় চেতনায় এতটাই সহজাত যে, তা শাস্ত্র থেকে কাব্যে, যোগ থেকে সাহিত্যে অনায়াসে সঞ্চারিত হয়ে গেছে।”

পাঠকের প্রশান্ত বিরতি

“

“কৃষ্ণ ‘কর্ষতে ইতি কৃষ্ণ’ অর্থেও প্রযুক্ত হয়। অর্থাৎ যিনি আকর্ষণ করেন। যোগভাষ্যে তিনি আজ্ঞাচক্রের অধিষ্ঠাতা। মণিপুর চক্রে আটকে যাওয়া অর্জুনকে আকর্ষণ করে টেনে তোলেন উর্ধে। গীতার সারমর্ম যোগদর্শনে এই।”

প্রবন্ধটি পড়ুন

বাঙ্ময় ভাবকোষ থেকে উন্মেষ

“
“আমি সেই পিতৃহীন সন্তান, যে আজও আশা করে বাবা বাড়ি এলে ঘুড়ি কেনা হবে ঠিকই। এই একটা স্বপ্নই তো বারবার হারিয়ে যাওয়া থেকে আমাকে ফিরিয়ে ফিরিয়ে আনে। এই ভাবেই যতক্ষণ পারো স্পর্শ করে থাকো।”