কামের প্রতীক পাঁঠা, ক্রোধের মহিষ
আত্মপশুবৃত্তিরূপে বায়ুর হদিশ
মাৎসর্য মোহ লোভ এবং কারণ
অবধ্যকে বধ কর, হিংসা বারণ
মোহকে চিনবে কলা, আখ চেনো লোভ
সামগ্রী বাজারজাত হলেই বিক্ষোভ
মাৎসর্য বলি হবে সুপুরি প্রচার
পাদ্য-অর্ঘ্য-ধূপ-দীপে ষোড়শোপচার!
চালকুমড়ো প্রতীকে বলি দেবে মদ
অতএব লাভ হবে ইন্দ্রদেবপদ।।
তাতেও হয়নি লাভ, কেমন সাধক
আত্মপদলাভে আর কী আছে বাধক?
আসলে দিয়েছ বলি, বলেছি যাকেই
দাওনি নিজেকে বলি, পূরকে-কুম্ভকে
Copyright Disclaimer
All written content on this blog is original and created by Amritanath Bhattacharya. Unauthorised use, reproduction, or distribution of this material is strictly prohibited without express permission. Images displayed are either generated using AI or sourced from publicly available resources online. If any image requires removal or accreditation, please contact us, and we will address it promptly.
Rate this Article
Your response to this piece
Discussion (0)
No voices yet
Be the first to contribute to this discussion.
Civilisational Fellowship · Discourse
Sign in to join the conversation
To preserve the rigor, thoughtfulness, and civility of literary discourse, comments are reserved for registered members of the Rik Amrit fellowship.