শো ভাঙার পর কয়েকঘন্টা কেটে গেছে। পরদিন সকালে নাটকের খুঁটিনাটি নিয়ে বিদ্বজনেরা ডিরেক্টরকে প্রশ্নে বিদ্ধ করলেও, আজ সাধারণ দর্শকের প্রতিক্রিয়া মোটামুটি ভালো হওয়ার কারণেই হোক, কিংবা প্রায় দু’মাসের সফর তার শেষ গন্তব্যের একদম কাছে এসে যাওয়ার ফলে, পুরো টিম রাত্তিরের ডিনার সেরে মনের আনন্দে সমস্ত প্রোপার্টি গুছিয়ে, ক্লান্ত শরীরে এই মধ্যরাত্তিরেও রওনা দেওয়ার জন্য তৈরি। পাঁচ জন সঙ্গীতবিৎ, দুজন গায়ক, তেরো জন অভিনেতা-অভিনেত্রী, ও আলো-শব্দ-মঞ্চসজ্জার জন্য ব্যাকস্টেজের তিনজনকে নিয়ে মোট পঁচিশ জনের গ্রুপ। কৌরব এই দলের সহকারী পরিচালক ও প্রোডাকশন কন্ট্রোলার। নাট্যকার হিসেবেও সে যথেষ্ট প্রতিভাবান বলেই পরিচালক শৌনক সরকার(রণিদা) মনে করেন। আগামীকাল ডিরেক্টরস মিটে তিনি ওকে, ওর ভবিষ্যতের কথা ভেবেই, থাকতে বললেও, কৌরব জানে সকালে ডিরেক্টরস মিট অ্যাটেন্ড করে তারপর দেড়শ’ কিলোমিটার জার্নির পর ভেন্যুতে পৌঁছে সঠিক সময়ে শো শুরু করার পরিকল্পনাটা অবাস্তবোচিত, কারণ কন্ট্রোলার ছাড়া ব্যাকস্টেজের লোকজন অলস এবং ধীরগতির, তদুপরি স্টেজ সম্বন্ধে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কৌরবেরই মুখাপেক্ষী; ফলে অভিনয় শুরু হতে দেরী হলে এই
Members Only
Continue reading this discourse
You've reached the end of the free preview.
Create a free account — or log in — to read the full piece.
-
✦
Unlimited access to all articles
-
✦
Listen with text-to-speech
-
✦
Bookmark & build your library
-
✦
Join the conversation
Free forever · No credit card required ·
Privacy Policy
Rate this Article
Your response to this piece
Discussion (0)
No voices yet
Be the first to contribute to this discussion.
Join the conversation
Share your perspective